AVON Animal Health-এর ঢাকাস্থ হেড অফিসে মতবিনিময় সভা অনুষ্ঠিত

AVON Animal Health-এর ঢাকাস্থ প্রধান কার্যালয়ে এনিমেল হাজবেন্ড্রি অনুষদের শিক্ষক এবং এনিমেল হাজবেন্ড্রি স্টুডেন্টস ফেডারেশনের শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে বিভিন্ন প্রাইভেট কোম্পানির গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডারদের অংশগ্রহণে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় শিক্ষার্থীদের ক্যারিয়ার কাউন্সেলিং, এনিমেল হাজবেন্ড্রি বিষয়ে পড়াশোনা শেষে কর্মজীবনের প্রস্তুতি, এলামনাইদের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ স্থাপন, ইন্ডাস্ট্রিয়াল প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি এবং বাস্তবমুখী দক্ষতা উন্নয়নসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় শিল্পখাত ও একাডেমিয়ার মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন লুৎফর রহমান, চিফ এক্সিকিউটিভ অফিসার, AG Agro Industries Ltd.; মো. মাহবুব হাসান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, AVON Animal Health; মো. জাহিদুল ইসলাম, ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার, Bangla-UK Agro Products Ltd.; মো. নূরী আলম, টেকনো কমার্শিয়াল ম্যানেজার, Kemin South Asia Private Limited; শামীম আল মামুন, সিনিয়র জেনারেল ম্যানেজার, Planet Agro Ltd.; অধ্যাপক ড. মোহাম্মদ আশিকুল ইসলাম, ডিপার্টমেন্ট অব ডেইরি সায়েন্স; ড. মো. নূরন্নবী ইসলাম, সহকারী অধ্যাপক, ডিপার্টমেন্ট অব এনিমেল সায়েন্স এবং মো. সায়াদাজ্জুমান আরাফাত, প্রভাষক, ডিপার্টমেন্ট অব এনিমেল সায়েন্স।

এ ধরনের একটি সময়োপযোগী ও ফলপ্রসূ সভা আয়োজনের মাধ্যমে শিক্ষার্থী ও শিল্পখাতের মধ্যে সেতুবন্ধন তৈরির উদ্যোগকে সংশ্লিষ্টরা ইতিবাচক হিসেবে দেখছেন।