নবীনগরে চেরিশ ফিডের “খামারী সমৃদ্ধি কর্মশালা” অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শতাধিক প্রান্তিক খামারিকে নিয়ে “খামারী সমৃদ্ধি কর্মশালা” শীর্ষক একটি টেকনিক্যাল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখে তানিম এন্টারপ্রাইজ, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়ার সহযোগিতায় কর্মশালাটি আয়োজন করে চেরিশ ফিড, আর বি এগ্রো লিমিটেড

কর্মশালায় ফিশ, পোল্ট্রি ও ক্যাটেল খাতের প্রান্তিক খামারিদের অংশগ্রহণে শীতকালীন খামার ব্যবস্থাপনা, বিশেষ করে শীতকালে মাছের খাদ্যের পুষ্টিমান, খাদ্য প্রয়োগের সঠিক সময় ও কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনায় শীতকালে মাছের বিপাকক্রিয়া কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় রেখে কীভাবে পরিমিত ও কার্যকরভাবে ফিড ব্যবহার করা যায় সে বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেজিএস গ্রুপের এজিএম (ফিশ ফিড) ও পুষ্টিবিদ সাইফি নাসির। তিনি শীতকালীন ফিশ ফিডের গুণগত মান, প্রোটিন ও এনার্জি ব্যালান্স, পানির তাপমাত্রা অনুযায়ী খাদ্য ব্যবস্থাপনা এবং উৎপাদন ধরে রাখার কৌশল নিয়ে খামারিদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল মালেক, ম্যানেজার, চেরিশ ফিড, আর বি এগ্রো লিমিটেড (সিলেট জোন); ডাঃ মোঃ খাইরুল ইসলাম, এসিস্ট্যান্ট ম্যানেজার, চেরিশ ফিড, আর বি এগ্রো লিমিটেড এবং মোঃ হাবিবুর রহমান, এসিস্ট্যান্ট ম্যানেজার, চেরিশ ফিড, আর বি এগ্রো লিমিটেড। তারা খামারিদের বিভিন্ন বাস্তব সমস্যা শুনে তাৎক্ষণিক সমাধান ও প্রযুক্তিগত পরামর্শ প্রদান করেন।

কর্মশালার শেষ পর্বে খামারিরা এমন উদ্যোগকে সময়োপযোগী ও কার্যকর উল্লেখ করে নিয়মিত প্রশিক্ষণ ও টেকনিক্যাল সহায়তার মাধ্যমে প্রান্তিক খামারিদের আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানান।