ঢাকা, ২৬ অক্টোবর ২০২৫: বাংলাদেশের এনিমেল হেল্থ সেক্টরে নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত একটি নাম Safe Bio Products Ltd.। আজ পা রাখল প্রতিষ্ঠার ১৫তম বছরে। ২০১১ সালের এই দিনে প্রতিষ্ঠানটি জয়েন্ট স্টক কোম্পানি হিসেবে আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হয়ে যাত্রা শুরু করে। শুরু থেকে আজ পর্যন্ত সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের পথ ধরে কোম্পানিটি এগিয়ে চলছে দৃঢ়ভাবে। সেইফ বায়ো প্রোডাক্টস্ লিঃ বিশ্বখ্যাত কোম্পানি ভেটনোরা এসএল, স্পেন এবং ডেলস মেডিকা, রোমানিয়া থেকে অত্যন্ত গুণগত মান সম্পন্ন ইউনিক প্রোডাক্টস গুলো বাজারজাত করে আসছে যা ইতিমধ্যেই কর্পোরেট ও প্রান্তিক খামার মালিকদের আস্থা অর্জন করেছে।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ডা: মোহাম্মদ সরোয়ার জাহান বলেন- Safe Bio Products Ltd. এর আজ ১৪ বছর পুর্তি। আলহামদুলিল্লাহ, আমরা সততা, নিষ্ঠা ও সফলতার সাথে এই পর্যন্ত এসেছি।প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে দুজন টেকনিক্যাল ও ডেডিকেটেড মানুষ পেয়ে আমরা আরও সমৃদ্ধ হলাম এবং আগামীর পথচলা সুদৃঢ় হবে । খরগোশের মতো নয়, আমরা কচ্ছপের গতিতে এগিয়ে চলার অনুপ্রেরণায় বিশ্বাসী হয়ে এগিয়ে যাচ্ছি— আপনাদের দোয়া, ভালোবাসা ও অকুন্ঠ সমর্থন নিয়ে।”
তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, আগামী দিনগুলোতেও Safe Bio Products Ltd. দেশের প্রাণিসম্পদ খাতে গুণগত মানসম্পন্ন পণ্য সরবরাহ ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত ভাবে চালিয়ে যাবে। আমরা বিশ্বাস করি Good Quality Breed, Good Quality Products and Good Quality Management দিয়েই একটি খামার বা ফার্ম লাভজনক হতে পারে। আমরা এই ৩ টার একটা অর্থাৎ Good Quality Products সরবরাহের মাধ্যমে প্রাণিসম্পদ সেক্টরের উন্নয়নে অবদান রাখতে চাই।
Safe Bio Products Ltd. দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে দেশের এনিমেল হেল্থ ও ফিড ইন্ডাস্ট্রিতে নিরাপদ ও মানসম্মত পণ্য সরবরাহের মাধ্যমে খামারিদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। প্রতিষ্ঠানটি “গুণগত মান ও বিশ্বাসের প্রতীক” হিসেবে ইতোমধ্যেই সেক্টরে বিশেষ অবস্থান তৈরি করেছে।
মুন্সীগঞ্জের গজারিয়ায় নিউ হোপ এগ্রোটেক প্রাইভেট লিমিটেডের উদ্যোগে ডিলারশিপদের ক্ষমতায়ন বিষয়ে কর্মশালা, আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮…