এক যুগের সাফল্যের গল্প: বিসমিল্লাহ ব্রয়লার হাউস ও প্ল্যানেট গ্রুপের ব্যবসায়িক পার্টনারশিপ উদযাপন

খামারিদের সঙ্গে দীর্ঘ ১২ বছরের সফল ব্যবসায়িক যাত্রা উদযাপন করেছে বিসমিল্লাহ ব্রয়লার হাউস ও প্ল্যানেট গ্রুপ। এই উপলক্ষে কিশোরগঞ্জে সম্প্রতি একটি আলোচনা সভা ও রেফেল ড্র অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্ল্যানেট গ্রুপের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কোম্পানির ডাইরেক্টর মোসলেহ উদ্দিন সুমন, সিনিয়র জিএম শামিম আল মামুন এবং মঞ্জুরুল হক মজুমদার। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অসংখ্য খামারি ভাইয়েরা অংশগ্রহণ করেন।

আলোচনা পর্বে বক্তারা প্ল্যানেট গ্রুপের ফিড ও বাচ্চার মান, খামারিদের সহযোগিতা ও পারস্পরিক আস্থার উপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, গত এক যুগে পারস্পরিক বিশ্বাস ও পেশাদারিত্বের ভিত্তিতে বিসমিল্লাহ ব্রয়লার হাউস ও প্ল্যানেট গ্রুপ একসঙ্গে এগিয়েছে, যা দেশের পোল্ট্রি শিল্পে এক উজ্জ্বল উদাহরণ।

খামারিরা তাদের অভিজ্ঞতা ও মতামত শেয়ার করেন, যা আলোচনাকে আরও সমৃদ্ধ করে তোলে। অনুষ্ঠানের শেষে অনুষ্ঠিত র‍্যাফেল ড্র পর্বে অংশগ্রহণকারীদের মধ্যে আনন্দের রেশ ছড়িয়ে পড়ে, আর পুরো অনুষ্ঠানটি পরিণত হয় এক আন্তরিক মিলনমেলায়। এই উদযাপন শুধু একটি পার্টনারশিপ নয়, বরং বাংলাদেশের পোল্ট্রি খাতে সহযোগিতা, আস্থা ও সাফল্যের এক অনন্য গল্প।