খুলনার হেলাতলায় OPSONIN AgroVet Division-এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

খুলনার হেলাতলায় অবস্থিত Hotel Ambassador-এ আজ ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার মাহফিলের আয়োজন করে OPSONIN-এর AgroVet Division। Fisheries Executive Association, Khulna (FEAK)-এর সদস্যদের উপস্থিতিতে আয়োজিত এ অনুষ্ঠানটি ছিল সম্প্রীতি, পারস্পরিক সহযোগিতা এবং পেশাগত সম্পর্ক আরও জোরদারের এক তাৎপর্যপূর্ণ উদ্যোগ।

ইফতার মাহফিলে উপস্থিত অতিথিরা একসঙ্গে ইফতার করেন এবং মৎস্যখাতের উন্নয়ন, আধুনিক প্রযুক্তি প্রয়োগ ও ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করার বিষয়ে মতবিনিময় করেন। বক্তারা বলেন, এ ধরনের আয়োজন পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি এবং খাত সংশ্লিষ্টদের মধ্যে সুসম্পর্ক গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানের শেষে Fisheries Executive Association, Khulna (FEAK)-এর পক্ষ থেকে সুন্দর ও সুশৃঙ্খল আয়োজনের জন্য OPSONIN-কে আন্তরিক ধন্যবাদ জানানো হয়। একসাথে এগিয়ে যাক মৎস্যখাত, শক্তিশালী হোক আমাদের বন্ধন।