গজারিয়ায় চরাঞ্চলের সুফলভোগীদের মাঝে ছাগল ও বকনা বিতরণ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় নদী বিধৌত চরাঞ্চলের প্রান্তিক খামারিদের মাঝে ছাগল ও বকনা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) সকাল ৯টায় “মানিকগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর জেলার নদী বিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প”-এর আওতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলার চরাঞ্চলের অন্তর্ভুক্ত ৪১ জন সুফলভোগীর মাঝে প্রত্যেককে ২টি করে মোট ৮২টি ছাগল এবং ২৫ জন সুফলভোগীর মাঝে ১টি করে মোট ২৫টি বকনা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ কামরুজ্জামান রতন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা: আবদুর রহিম এবং এম এ জলিল।

এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ মাহমুদুল হাসান, ডা: মোঃ রিগান মোল্লা, ডা: মোঃ রকিবুল হাসান, আশিকা হায়দারিসহ প্রাণিসম্পদ বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

বক্তারা বলেন, চরাঞ্চলের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন এবং প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে সরকারের এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ছাগল ও বকনা বিতরণের মাধ্যমে সুফলভোগীরা স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।