| গণ বিশ্ববিদ্যালয়ে ‘‘মেধাসত্ব রক্ষা করি, উদ্ভাবনে এগিয়ে যাই। ক্রীড়াই প্রযুক্তি, উন্নয়নে গতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব মেধাস্বত্ব দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে ২৬ এপ্রিল, ২০২৬ রোববার সকাল সাড়ে ৯ টায় ক্যাম্পাসে একটি র্যালী বের করা হয়। আইকিউএসি’র উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে র্যালীটি বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে একাডেমিক ভবনের সামনে এসে শেষ হয়।
গণ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মোঃ সিরাজুল ইসলাম, রেজিস্ট্রার মোঃ ওহিদুজ্জামান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন ওয়াহিদা জামান লস্কর, পরীক্ষা নিয়ন্ত্রক এ এস এম নোমান আলম, পরিচালক (অর্থ ও হিসাব) মোঃ আবদুল কাদের, আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ও সহযোগী অধ্যাপক ড. মোঃ ফুয়াদ হোসেনসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীগণ র্যালীতে উপস্থিত ছিলেন। |







