| বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট-বিএফআরআই)-এর সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্র, কক্সবাজার-এ ২৯ এপ্রিল ২০২৬ তারিখে বৈজ্ঞানিক অভিজ্ঞতা বিনিময় সভা ‘বিজ্ঞান কথা’ অনুষ্ঠিত হয়েছে।
এ মাসের আয়োজনের মূল উপস্থাপক ছিলেন কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক খান। তিনি সম্প্রতি ভারতের Indian Institute of Remote Sensing (IIRS), দেরাদুন থেকে Post-Graduate Diploma (PGD) in Remote Sensing and GIS কোর্স সাফল্যের সঙ্গে সম্পন্ন করে দেশে ফিরেছেন। উপস্থাপনায় তিনি Remote Sensing ও GIS-এর মৌলিক ধারণা, স্যাটেলাইট ডাটা বিশ্লেষণ, অ্যালগরিদম এবং ডাটা রিট্রিভাল বিষয়ে অর্জিত জ্ঞান তুলে ধরেন। বিশেষভাবে কক্সবাজার উপকূল-এ Potential Fishing Zone (PFZ) সনাক্তকরণে তাঁর গবেষণা উপস্থাপন করা হয়। এ প্রযুক্তির মাধ্যমে জেলেদের সম্ভাব্য মাছ ধরার ক্ষেত্র নির্ধারণ, সামুদ্রিক মৎস্যসম্পদ ব্যবস্থাপনা এবং দেশের ব্লু ইকোনমি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব বলে তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে উপস্থিত বিজ্ঞানীবৃন্দ আলোচনা পর্বে দেশের প্রেক্ষাপটে Remote Sensing ও GIS প্রযুক্তির বাস্তব প্রয়োগ, বিশেষ করে মৎস্য গবেষণা, সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ Space Oceanography বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত ও প্রশ্ন উত্থাপন করেন। সভায় সভাপতিত্ব করেন কেন্দ্র প্রধান ড. মোহাম্মদ আশরাফুল হক, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা। এ সময় সদ্য PGD ডিগ্রি অর্জনের জন্য কেন্দ্র প্রধানের পক্ষ থেকে আবু বক্কর সিদ্দিক খানকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়। বিএফআরআই-এর সামুদ্রিক গবেষণায় আধুনিক জিওস্পেশাল প্রযুক্তির সংযোজন এবং বাংলাদেশের মৎস্যখাতে Space Oceanography-এর নতুন সম্ভাবনা উন্মোচনে এ অর্জন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। |







