| প্রতিষ্ঠানের সফল ডিলারদের জন্য একটি বিশেষ আনন্দ ভ্রমণের আয়োজন করেছে ‘আমান ফিড’। হিমালয়ের কোলে অবস্থিত দেশ নেপালের উদ্দেশ্যে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে যাত্রা শুরু করেছেন প্রতিষ্ঠানের ডিলারবৃন্দ।
এটি শুধু একটি ভ্রমণ নয়, বরং আমান ফিডের সাথে তাদের গড়ে তোলা দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্কের স্বীকৃতি ও সাফল্যের প্রতীক হিসেবে এই সফরকে দেখা হচ্ছে। হোটেল ও বিমানবন্দরে উপস্থিত সকল ডিলারের মুখে ছিলো উদ্দীপনা ও উৎসবের আমেজ। প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই ভ্রমণকে কেন্দ্র করে ডিলারদের জন্য শুভকামনা জানানো হয়েছে। তাদের জন্য শুভ কামনা জানিয়ে প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়েছে, “আপনাদের সকলের ভ্রমণ নিরাপদ, আনন্দময় ও শিক্ষামূলক হোক—এই কামনা রইল। উপভোগ করুন নেপালের মনোমুগ্ধকর প্রকৃতি, সংস্কৃতি এবং অবিস্মরণীয় স্মৃতি তৈরি করুন। আমরা আপনাদের প্রত্যাবর্তনের অপেক্ষায় থাকব নতুন উদ্যম নিয়ে!” ‘বাড়াবাড়ি, তাড়াতাড়ি’ স্লোগানকে ধারণ করে আমান ফিডের এই উদ্যোগ ব্যবসায়িক সম্পর্ককে আরও মজবুত করার পাশাপাশি ভবিষ্যতে নতুন দিগন্ত উন্মোচনে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করা হচ্ছে। |







