| ২০ অক্টোবর ২০২৫ বাগেরহাট জেলার ফকিরহাটে খামারিদের নিয়ে অনুষ্ঠিত হলো একটি সফল কর্মশালা। স্থানীয় ডিলার শেখ এন্টারপ্রাইজ ও কৃপা এন্টারপ্রাইজ-এর আয়োজনে এবং আস্থা ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর উদ্যোগে আয়োজিত এ কর্মশালাটি খামারিদের মাঝে বিশেষ আগ্রহ সৃষ্টি করেছে।
অনুষ্ঠানে আদর্শ খামার ব্যবস্থাপনার গুরুত্ব ও আস্থা ফিডের গুণগত মান নিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা ও বিশেষ আলোকপাত করা হয়। বক্তারা খামার ব্যবস্থাপনা, খাদ্য সরবরাহ, উৎপাদন বৃদ্ধির কৌশল এবং স্বাস্থ্যসম্মত ফিড ব্যবহারের প্রয়োজনীয়তা তুলে ধরেন। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ.এস.এম শাহনেওয়াজ মেহেদী, নির্বাহী ম্যাজিস্ট্রেট, ফকিরহাট উপজেলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ আসাদুল্লাহ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, ফকিরহাট। এছাড়াও উপস্থিত ছিলেন ডা. রাইসুজ্জামান সুমন (ডিজিএম, ফিস ফিড), সজল কুমার সাহা (সিনিয়র ম্যানেজার, খুলনা জোন), শাহরিয়ার ইসলাম নয়ন (সিনিয়র ম্যানেজার, ফিস ফিড, খুলনা জোন), আসাদুজ্জামান আসাদ (ডেপুটি ম্যানেজার, খুলনা), মো. জামাল উদ্দিন (এক্সিকিউটিভ, বাগেরহাট) এবং শেখ মাহফুজুর রহমান (এক্সিকিউটিভ, টেকনিক্যাল)। বক্তারা বলেন, “আদর্শ খামার ব্যবস্থাপনা ও সুষম পুষ্টিগুণসম্পন্ন খাদ্য ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি ও খামারের টেকসই উন্নয়ন সম্ভব। আস্থা ফিড দীর্ঘদিন ধরে মানসম্মত ও নিরাপদ খাদ্য সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ।”
কর্মশালায় অংশগ্রহণকারী খামারিদের মতামত ও অভিজ্ঞতা শোনা হয়। তারা জানান, এই ধরনের কার্যক্রম মাঠ পর্যায়ের খামারিদের জন্য অত্যন্ত ফলপ্রসূ এবং শিক্ষণীয়। অনুষ্ঠানের শেষাংশে আয়োজক প্রতিষ্ঠান আস্থা ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর পক্ষ থেকে উপস্থিত সকল অতিথি ও খামারিদের ধন্যবাদ জানানো হয় এবং ভবিষ্যতে নিয়মিত এমন প্রশিক্ষণমূলক আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করা হয়। |








