ফরিদপুরে কৃষি সম্প্রসারণের বিভাগীয় মাসিক সভা অনুষ্ঠিত

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুরের বিভাগীয় মাসিক সভা রবিবার ২৬ এপ্রিল ২০২৬ তারিখে নগরীর খামারবাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুরের উদ্যোগে সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুরের উপপরিচালক মো. শাহাদুজ্জামান। সভার শুরুতেই উপজেলাভিত্তিক এজেন্ডা উপস্থাপনা করা হয়। উপস্থাপনা করেন অতিরিক্ত উপপরিচালক (পিপি) আবুল হোসেন মিয়া।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বীজ প্রত্যয়ন অফিসার মো. জাহীদুল আলম, অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. রইচ উদ্দিন প্রমুখ।