বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্রে বার্ষিক গবেষণা অগ্রগতি মূল্যায়ন সভা অনুষ্ঠিত

কক্সবাজারে অবস্থিত বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্রের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক গবেষণা অগ্রগতি মনিটরিং ও মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে, ২০২৬) অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের পরিচালক (গবেষণা ও পরিকল্পনা) ড. মোঃ আমিরুল ইসলাম।

সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ আশরাফুল হক, কক্সবাজার জেলার জেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাজমুল হুদাসহ মনিটরিং টিমের অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় কারিগরি সেশনে মোট ৬টি গবেষণা প্রকল্প উপস্থাপন করা হয়। উপস্থাপনা শেষে মনিটরিং টিম কেন্দ্রের বিভিন্ন গবেষণাগার ও স্থাপনা পরিদর্শন করেন। এর মধ্যে ছিল মলিকুলার বায়োলজি ল্যাব, ভ্যালু এডেড গবেষণাগার, সীউইড গবেষণাগার, লাইভ ফিড গবেষণাগার, কোরাল হ্যাচারি এবং ইনডোর ও আউটডোর IMTA (Integrated Multi-Trophic Aquaculture) কার্যক্রম।

পরিদর্শন শেষে মনিটরিং টিম কেন্দ্রের চলমান গবেষণা কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের গবেষণার ধারাবাহিক সাফল্য কামনা করেন।