রাজস্থলীতে মাশরুম চাষের মাঠ দিবস অনুষ্ঠিত

মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাঙ্গামাটি পার্বত্য জেলা কর্তৃক রাজস্থলীতে মাশরুম চাষের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। অদ্য ২২ ডিসেম্বর ২০২৫ খ্রি. রমতিয়াপাড়া, ধলিয়া ব্লক, বাঙ্গালহালিয়া ইউনিয়ন, রাজস্থলী, রাঙ্গামাটিতে এ মাঠ দিবসের আয়োজন করা হয়।

মাঠ দিবসটি সঞ্চালনা করেন কৃষিবিদ মোঃ রাকিবুজ্জামান রাজু, কৃষি সম্প্রসারণ অফিসার, রাজস্থলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিবিদ মোঃ আহসান হাবীব, উপজেলা কৃষি অফিসার (অতিরিক্ত দায়িত্ব), রাজস্থলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ মনিরুজ্জামান, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাঙ্গামাটি পার্বত্য জেলা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ অরুণ চন্দ্র রায়, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাঙ্গামাটি। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ রাসেল সরকার, উপজেলা কৃষি অফিসার, কাউখালী এবং কৃষিবিদ রাজেশ প্রসাদ রায়, উপজেলা কৃষি অফিসার, বিলাইছড়ি, রাঙ্গামাটি।

উপজেলার ধলিয়া ব্লকে উপসহকারী কৃষি কর্মকর্তা শেখর চৌধুরীর তত্ত্বাবধানে উদ্যোক্তা সাজু তঞ্চঙ্গ্যার স্পন ও মাশরুম উৎপাদন খামার প্রাঙ্গণে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ৩০ জন মাশরুম চাষীদলসহ দুই শতাধিক কৃষক-কৃষাণী, হেডম্যান-কারবারী ও স্থানীয় গ্রামবাসী অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি কৃষিবিদ মোঃ মনিরুজ্জামান তাঁর বক্তব্যে মাশরুমের ঔষধি গুণাগুণ, পুষ্টিগুণ, উপকারিতা ও বাণিজ্যিক সম্ভাবনার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি মাশরুম চাষে তরুণ প্রজন্মের অংশগ্রহণ বৃদ্ধি করে নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও প্রদর্শনী কার্যক্রম গ্রহণের আশ্বাস প্রদান করেন। মাঠ দিবস শেষে প্রধান অতিথি মাশরুম খামারের চাষ ঘরের শুভ উদ্বোধন করেন।