| ঢাকার সাভার উপজেলায় “ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (তৃতীয় পর্যায়)” এর আওতায় প্রদর্শনী চাষীদের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে। ২০২৫–২০২৬ অর্থবছরের এই কার্যক্রমের অংশ হিসেবে ২৩ এপ্রিল ২০২৬ তারিখে সাভার উপজেলা পরিষদ হলরুমে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার সম্মানিত জেলা মৎস্য কর্মকর্তা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পরিচালক, ঢাকা। এছাড়াও মৎস্য অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর মৎস্য চাষ সম্প্রসারণের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি ও চাষীদের আয় বাড়ানো সম্ভব। এই প্রকল্পের মাধ্যমে মাঠ পর্যায়ে প্রশিক্ষণ, প্রদর্শনী এবং প্রয়োজনীয় উপকরণ সরবরাহের ফলে চাষীরা আরও দক্ষ হয়ে উঠবেন। আয়োজক সূত্রে জানা যায়, প্রদর্শনী চাষীদের মাঝে বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ বিতরণের মাধ্যমে উন্নত মৎস্য চাষ পদ্ধতি বাস্তবায়নে সহায়তা করা হচ্ছে, যা স্থানীয় পর্যায়ে মৎস্য উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিল সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, সাভার, ঢাকা। |







