| ৬ষ্ঠ বাংলাদেশ লাইভস্টক সোসাইটি (BLS) অ্যাওয়ার্ড সেমিনার ও লাইভস্টক-পোল্ট্রি ফেয়ার-২০২৬ সফলভাবে আয়োজনের লক্ষ্যে বাংলাদেশ লাইভস্টক সোসাইটির (BLS) সভাপতি রোটারিয়ান ডা. মো. জালাল উদ্দিন সারদার এবং রোটারিয়ান ডা. মো. হেমায়েতুল ইসলাম আরিফ রেনাটা পিএলসির পরিচালক ও অ্যানিমেল হেলথ ডিভিশনের প্রধান মো. সিরাজুল হক-এর সঙ্গে ৩১ আগস্ট ২০২৬ সকাল ১১টায় এক মতবিনিময় সভায় মিলিত হন। সভায় আসন্ন ৬ষ্ঠ BLS অ্যাওয়ার্ড সেমিনার ও লাইভস্টক-পোল্ট্রি ফেয়ার-২০২৬-এর সার্বিক প্রস্তুতি, কর্মসূচির সময়সূচি, অংশগ্রহণ এবং প্রত্যাশিত ফলাফল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
BLS সভাপতি রোটারিয়ান ডা. মো. জালাল উদ্দিন সারদার বলেন, “বাংলাদেশের প্রাণিসম্পদ ও পোল্ট্রি খাতের উন্নয়ন, আধুনিক প্রযুক্তির বিস্তার এবং খাতসংশ্লিষ্ট উদ্যোক্তা ও পেশাজীবীদের উৎসাহিত করতে এবারের BLS অ্যাওয়ার্ড সেমিনার ও ফেয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা একটি সফল, অর্থবহ ও ফলপ্রসূ আয়োজন করতে চাই।” BLS সচিব রোটারিয়ান ডা. মো. হেমায়েতুল ইসলাম আরিফ বলেন, “অনুষ্ঠানের কর্মসূচি সুশৃঙ্খলভাবে বাস্তবায়ন এবং সেমিনারের সুপারিশ ও আলোচনার ফলাফলকে বাস্তবমুখী করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিল্প উদ্যোক্তা, গবেষক, চিকিৎসক, খামারি ও পেশাজীবীদের সমন্বিত অংশগ্রহণের মাধ্যমে প্রাণিসম্পদ খাতের জন্য কার্যকর আউটপুট অর্জনই আমাদের লক্ষ্য।” সভায় মো. সিরাজুল হক আসন্ন BLS কর্মসূচির সাফল্য কামনা করেন এবং প্রাণিসম্পদ ও পোল্ট্রি খাতের উন্নয়নে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। কর্মসূচির সম্ভাব্য প্রধান আউটপুট:
BLS নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, ৬ষ্ঠ BLS অ্যাওয়ার্ড সেমিনার ও লাইভস্টক-পোল্ট্রি ফেয়ার-২০২৬ প্রাণিসম্পদ ও পোল্ট্রি খাতের উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় অনুষ্ঠানটি সফল ও স্মরণীয় হয়ে উঠবে। |







