| বাংলাদেশ লাইভস্টক সোসাইটি (বিএলএস)-এর একটি প্রতিনিধি দল গতকাল ৩১ আগস্ট ২০২৬ সকাল ৯ টায় প্রাণিসম্পদ অধিদপ্তর, কৃষি খামার সড়ক, ফার্মগেট, ঢাকা-তে ভারপ্রাপ্ত মহাপরিচালক মোঃ শাহজামান খানের সাথে এক গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাতে আগামী ৬ষ্ঠ বিএলএস লাইভস্টক অ্যাওয়ার্ড সেমিনার ও লাইভস্টক অ্যান্ড পোলট্রি ফেয়ার-২০২৬-এর আমন্ত্রণ জানানো এবং বিভিন্ন সেক্টরভিত্তিক সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
বিএলএস-এর পক্ষ থেকে সভায় উপস্থিত ছিলেন সভাপতি রোটারিয়ান প্রফেসর ডা. মোঃ জালাল উদ্দিন সরদার, সাধারণ সম্পাদক রোটারিয়ান প্রফেসর ডা. মোঃ হেমায়েতুল ইসলাম আরিফ এবং বিএলএস-এর আজীবন সদস্য রোটারিয়ান ইঞ্জিনিয়ার মোঃ শরিফুল হক। সভার শুরুতে বিএলএস সভাপতি ডা. সরদার প্রাণিসম্পদ অধিদপ্তরের সাথে দীর্ঘমেয়াদী সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বিএলএস-এর নানামুখী কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। সাধারণ সম্পাদক ডা. আরিফ আগামী ৬ষ্ঠ বিএলএস লাইভস্টক অ্যাওয়ার্ড সেমিনার ও মেলার বিস্তারিত রূপরেখা উপস্থাপন করেন এবং মহাপরিচালককে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান। আলোচনার এক পর্যায়ে ইঞ্জিনিয়ার শরিফুল হক রাজশাহী পাদ্মা ব্যাংক এলাকায় বিপুল জনসমাগম ও পশুসম্পদের সম্ভাবনা থাকা সত্ত্বেও সেখানে সঠিকভাবে প্রাণিসম্পদ সেবা ও অন্যান্য সুবিধা পৌঁছানো হচ্ছে না বলে উদ্বেগ প্রকাশ করেন। জবাবে প্রাণিসম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক মোঃ শাহজামান খান সকল স্টেকহোল্ডারদের (জনগণ, ব্যবসায়ী, সংগঠন ও সংশ্লিষ্ট দপ্তর) সাথে সংযোগ ও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বিএলএস-এর মত সংগঠনগুলোর সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন এবং খামারিদের সমস্যা সমাধানে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তা তুলে ধরেন। মহাপরিচালক আগামী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগদানে সম্মত হয়েছেন এবং বিএলএস কর্তৃপক্ষকে এ উদ্যোগের জন্য ধন্যবাদ জানান। সভাটি অত্যন্ত ফলপ্রসূ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। |







