| মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে মৎস্য অধিদপ্তরে মোট ২৮৪টি শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৬ ও ২০তম গ্রেডভুক্ত ৭টি ক্যাটাগরির পদে যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহীরা আগামী ১৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, পদগুলোর মধ্যে রয়েছে—হ্যাচারি সহকারী, ভান্ডার রক্ষক, গাড়িচালক, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, ক্যাশিয়ার, ডেকহ্যান্ড (উচ্চস্কেল) এবং অফিস সহায়ক।
পদের বিবরণ ও যোগ্যতা:
হ্যাচারি সহকারী
পদসংখ্যা: ৫
যোগ্যতা: জীববিজ্ঞানসহ বিজ্ঞান বিভাগে এসএসসি পাস ও মৎস্য বিষয়ে ডিপ্লোমা।
বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
ভান্ডার রক্ষক
পদসংখ্যা: ২
যোগ্যতা: দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সমমান।
বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
গাড়িচালক
পদসংখ্যা: ৬
যোগ্যতা: জেএসসি পাস, ২ বছরের অভিজ্ঞতা এবং বিআরটিএ কর্তৃক প্রদত্ত বৈধ (হালকা/ভারী) ড্রাইভিং লাইসেন্স।
বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ১৩৫
যোগ্যতা: এইচএসসি পাস; কম্পিউটার মুদ্রাক্ষর কোর্স সম্পন্ন; টাইপিং গতি প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ।
বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
ক্যাশিয়ার
পদসংখ্যা: ৪
যোগ্যতা: বাণিজ্য বিভাগে এইচএসসি পাস; বেসিক কম্পিউটার (এমএস ওয়ার্ড, এক্সেল, ই-মেইল, ইন্টারনেট) কোর্স সম্পন্ন।
বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
ডেকহ্যান্ড (উচ্চস্কেল)
পদসংখ্যা: ৬
যোগ্যতা: ইনল্যান্ড মাস্টার বিষয়ে দ্বিতীয় শ্রেণির সার্টিফিকেট অব কম্পিটেন্সি; সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা।
বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
অফিস সহায়ক
পদসংখ্যা: ১২৬
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড-২০)
বয়সসীমা: ২০২৬ সালের ১ ফেব্রুয়ারি তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া জানতে মৎস্য অধিদপ্তরের নির্ধারিত ওয়েবসাইটে ভিজিট করুন অথবা এখানে ক্লিক করুন। |