| “উন্নত প্রযুক্তিতে স্বাস্থ্যসম্মত, নিরাপদ ও ভ্যালু এডেড পোল্ট্রি উৎপাদন এবং বাজারজাতকরণ” শীর্ষক খামারী প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে। ২৩-২৫ সেপ্টেম্বর রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিপ্লবাড়াই আঞ্চলিক কেন্দ্রের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়।
এ প্রশিক্ষণ কোর্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) বিজ্ঞানী ও গবেষকবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, নিরাপদ খাদ্য ও স্বাস্থ্যসম্মত পোল্ট্রি উৎপাদনে খামারিদের আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণ গ্রহণ করা অত্যন্ত জরুরি। বাজারে প্রতিযোগিতা টিকিয়ে রাখতে খামারিদের জ্ঞানভিত্তিক চর্চা ও দক্ষতা বাড়ানো প্রয়োজন। কোর্সে অংশগ্রহণকারী খামারিদের আধুনিক খামার ব্যবস্থাপনা, রোগ নিয়ন্ত্রণ, মানসম্মত উৎপাদন, এবং বাজারজাতকরণ কৌশল বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়। প্রশিক্ষণ কোর্সের আয়োজন করে পোল্ট্রি রিসার্চ সেন্টার, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই)। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহায়তায় আয়োজিত এ প্রশিক্ষণে স্থানীয় খামারিরা অংশগ্রহণ করেন। |







