| “আধুনিক ডাইরেক্টরী মানে, এগ্রো বিজনেস ডাইরেক্টরী।” স্লোগানকে সামনে রেখে প্রকাশিত হতে যাচ্ছে ‘এগ্রো বিজনেস ডাইরেক্টরী’র তৃতীয় সংস্করণ। কৃষিখাতের কোম্পানি, পণ্য ও সেবার তথ্য নিয়ে প্রকাশিত হচ্ছে আধুনিক এই তথ্যভান্ডার। কৃষিখাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের জন্য সুখবর। কৃষিখাতের বিভিন্ন কোম্পানি, পণ্য, সেবা ও কর্পোরেট তথ্যের সমন্বয়ে প্রকাশিত হতে যাচ্ছে বার্ষিক ‘এগ্রো বিজনেস ডাইরেক্টরী’র তৃতীয় সংস্করণ। আগামী ১৮ মার্চ ২০২৭ তারিখে এর আনুষ্ঠানিক প্রকাশনা অনুষ্ঠিত হবে।
World Poultry Science Association of Bangladesh Branch (WPSA-BB)-এর উদ্যোগে আয়োজিত ১৪তম আন্তর্জাতিক পোল্ট্রি শো ২০২৭-এর প্রথম দিনে এগ্রো বিজনেস ডাইরেক্টরীর তৃতীয় সংস্করণের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হবে। ২০২৫ সাল থেকে নিয়মিতভাবে প্রকাশিত হয়ে আসা এ ডাইরেক্টরী ইতোমধ্যে কৃষিখাতের বিভিন্ন স্টেকহোল্ডারের জন্য প্রয়োজনীয় ব্যবসায়িক ও কর্পোরেট তথ্যের একটি গুরুত্বপূর্ণ উৎস হিসেবে বিবেচিত হচ্ছে। কৃষি, পোল্ট্রি, ডেইরি, মৎস্যসহ সংশ্লিষ্ট বিভিন্ন খাতের কোম্পানি, পণ্য ও সেবার তথ্য এতে অন্তর্ভুক্ত করা হচ্ছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন সংস্করণটি আরও সমৃদ্ধ ও তথ্যবহুল করতে কৃষিখাতের সকল কোম্পানি ও প্রতিষ্ঠানের সহযোগিতা কামনা করা হচ্ছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে তাদের সঠিক ও পূর্ণাঙ্গ কর্পোরেট তথ্য প্রদান করে এই উদ্যোগে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এছাড়া ডাইরেক্টরীতে কোম্পানি বা প্রতিষ্ঠানের পরিচিতি প্রকাশের পাশাপাশি পণ্য ও সেবার বিজ্ঞাপনের সুযোগও থাকছে। সংশ্লিষ্টদের মতে, কৃষিখাতের ব্যবসা ও ব্র্যান্ডের পরিচিতি বাড়াতে এটি একটি কার্যকর প্রচারমাধ্যম হিসেবে ভূমিকা রাখতে পারে। ‘এগ্রো বিজনেস ডাইরেক্টরী’র সম্পাদক ও প্রকাশক মোঃ সোহাগ রহমান বলেন, কৃষিখাতের সকল স্টেকহোল্ডারের জন্য একটি আধুনিক, বিশ্বস্ত ও নির্ভরযোগ্য তথ্যভান্ডার গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। কৃষিখাতের প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমে ডাইরেক্টরীটির তৃতীয় সংস্করণ আরও সমৃদ্ধ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ডাইরেক্টরীর তথ্য প্রদান, কোম্পানি পরিচিতি ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করা যাবে ই-মেইল: abdshohag24@gmail.com অথবা মোবাইল: ০১৩০৮-৪৯৫৪১৪, ০১৬৭৩-৩৭৩২৯০ নম্বরে। |







